দুর্গাপুরে রাস্তা পরিষ্কারে ভ্যাকিউম ক্লিনার চালু, কড়া পদক্ষেপ পুরমন্ত্রীর
দুর্গাপুরে রাস্তা পরিষ্কারের জন্য নতুন ভ্যাকিউম ক্লিনার গাড়ির উদ্বোধন করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই উদ্যোগের মাধ্যমে শহরের রাস্তাগুলি আরও পরিচ্ছন্ন করার
দুর্গাপুরে রাস্তা পরিষ্কারের জন্য নতুন ভ্যাকিউম ক্লিনার গাড়ির উদ্বোধন করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই উদ্যোগের মাধ্যমে শহরের রাস্তাগুলি আরও পরিচ্ছন্ন করার লক্ষ্যে এগিয়ে চলেছে প্রশাসন। ভ্যাকিউম ক্লিনার গাড়িটি সাকশন সিস্টেমের মাধ্যমে রাস্তার ময়লা-আবর্জনা সাফ করবে।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নতুন সরকারের আমলে পরিচ্ছন্ন রাজ্য গড়তে বদ্ধপরিকর প্রশাসন। শহর থেকে জেলায় রাস্তা, ফুটপাথ, বাজারহাট পরিষ্কার করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দুর্গাপুরে এই ভ্যাকিউম ক্লিনার গাড়ির উদ্বোধন সেই উদ্যোগেরই অংশ।
পুরমন্ত্রী আরও জানান, ধাপে ধাপে রাজ্যজুড়ে এই সিস্টেম চালু করা হবে। ইতিমধ্যে রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা করার ঘোষণা করা হয়েছে। থুতু ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা জরিমানা করা হবে। রাস্তায় আবর্জনা ফেললে ২০০ টাকা এবং থুতু ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা ও মিরিক এলাকায় ১ জুলাই থেকে এবং রাজ্যের বাকি এলাকায় ১ সেপ্টেম্বর থেকে এই জরিমানা কার্যকর হবে।











