রোহিত শর্মাকে ঘিরে বিতর্ক, প্রধান নির্বাচক পদে অজিত আগরকরের ভবিষ্যৎ অনিশ্চিত

ভারতীয় ক্রিকেট বোর্ড (bcci) অজিত আগরকরের প্রধান নির্বাচক পদে থাকা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে। বোর্ডের সঙ্গে আগরকরের বর্তমান চুক্তি সেপ্টেম্বরে শেষ হচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অজিত আগরকরের প্রধান নির্বাচক পদে থাকা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে। বোর্ডের সঙ্গে আগরকরের বর্তমান চুক্তি সেপ্টেম্বরে শেষ হচ্ছে। যদিও প্রথমে মনে করা হয়েছিল যে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত তাঁকে দায়িত্বে রাখা হতে পারে, তবে রোহিত শর্মাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কারণে তাঁর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধান নির্বাচক পদে ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের নাম উঠে আসছে।









