পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথমবার মার্শাল সাসপেন্ড

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় ইতিহাসে প্রথমবারের মতো মার্শাল সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের পদচ্যুতির লিখি
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় ইতিহাসে প্রথমবারের মতো মার্শাল সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের পদচ্যুতির লিখিত নির্দেশনামা জারি করা হয়। বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক নিয়ম-রীতি বিরোধী আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি বিধায়কদের জন্য আয়োজিত প্রশিক্ষণ শিবিরে লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে তিনি দায়িত্বশীল আচরণ করেননি বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও সচিবালয় সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে শুরু হওয়া বিভাগীয় তদন্তের রিপোর্ট আসার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।






