এলপিজি সিলিন্ডারের লাল রংয়ের কারণ জানুন

দিল্লি: আমাদের প্রতিদিনের রান্নাঘরে লাল রঙের এলপিজি সিলিন্ডার দেখতে পাওয়া যায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন এই সিলিন্ডারগুলোর রং লাল হয়? লাল রংকে বিশ্বব্যাপী
দিল্লি: আমাদের প্রতিদিনের রান্নাঘরে লাল রঙের এলপিজি সিলিন্ডার দেখতে পাওয়া যায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন এই সিলিন্ডারগুলোর রং লাল হয়? লাল রংকে বিশ্বব্যাপী বিপদের সংকেত হিসেবে ধরা হয়। গ্যাস অত্যন্ত দাহ্য হওয়ায়, সিলিন্ডারের লাল রং ব্যবহারকারীকে সতর্ক করে দেয় যে এটি বিপজ্জনক এবং সাবধানে ব্যবহার করা উচিত।
লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায়, এটি ধোঁয়া, ধুলিকণা বা কম আলোতেও সহজে চোখে পড়ে। জরুরি পরিস্থিতিতে, যেমন গ্যাস লিক বা অগ্নিকাণ্ডের সময়, দূর থেকে সিলিন্ডারের অবস্থান সহজে চিহ্নিত করা যায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
বিভিন্ন গ্যাসের সিলিন্ডারের জন্য আলাদা রং ব্যবহার করা হয়। এলপিজি বা দাহ্য গ্যাসের জন্য লাল, অক্সিজেনের জন্য সাদা, নাইট্রোজেনের জন্য কালো এবং নাইট্রাস অক্সাইডের জন্য নীল রং ব্যবহৃত হয়। এই কালার কোডিং ব্যবস্থার ফলে ভুলবশত এক গ্যাসের জায়গায় অন্য গ্যাস ব্যবহারের ঝুঁকি কমে যায়।






