ভারত-মায়ানমার জমি অদল-বদল: সীমান্ত সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ

নয়াদিল্লি: ভারত সরকার মায়ানমারের সঙ্গে জমি অদল-বদলের একটি ঐতিহাসিক প্রস্তাব বিবেচনা করছে। এই পদক্ষেপের লক্ষ্য দেশের সীমান্ত সুরক্ষা বাড়ানো এবং অনুপ্রবেশ রোধ
নয়াদিল্লি: ভারত সরকার মায়ানমারের সঙ্গে জমি অদল-বদলের একটি ঐতিহাসিক প্রস্তাব বিবেচনা করছে। এই পদক্ষেপের লক্ষ্য দেশের সীমান্ত সুরক্ষা বাড়ানো এবং অনুপ্রবেশ রোধ করা। সূত্রের খবর অনুযায়ী, মায়ানমারের ১.৪৪ স্কোয়ার মাইল জমি অদল-বদল করার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। মূলত মণিপুরের সীমান্তবর্তী এলাকায় এই জমি অদল-বদল হতে পারে।
মঙ্গলবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সীমান্তের কিছু অংশ নিয়ে এখনও আলোচনা চলছে এবং নিষ্পত্তি হয়নি। এর আগে মার্কিন ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটে দাবি করা হয়েছিল যে, নয়া দিল্লি মায়ানমারের সঙ্গে জমি অদল-বদলের পরিকল্পনা করছে। মণিপুরে মায়ানমারের সঙ্গে সীমান্তে ৬৫ থেকে ৬৮ নম্বর পিলারের মধ্যে ১.৪ স্কোয়ার মাইল জমি অদল-বদল হতে পারে।
মণিপুরের চান্ডেল জেলায় এই জমি অদল-বদল হতে পারে, যেখানে উল্টোদিকে কাবাও ভ্যালি রয়েছে। যদি সীমান্ত নির্ধারণ বা চিহ্নিতকরণের প্রক্রিয়া হয়, তাহলে তিন মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। ভারত ও মায়ানমারের মধ্যে ১৬৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের মধ্যে দিয়ে গেছে।
এই সীমান্তের অধিকাংশ এলাকাই জঙ্গলে ঘেরা এবং দুই দেশেই মূলত আদিবাসী সম্প্রদায় বসবাস করে। ১৪৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৭১ কিলোমিটার এলাকায়, বিশেষ করে মণিপুরের কাবাও ভ্যালি ও অরুণাচল প্রদেশের লোহিত সেক্টরে সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে।






