কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না উদ্ধার

কলকাতা বিমানবন্দরের চত্বরে বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গয়নার মধ্যে রয়েছে একাধিক সোনার চেন, নেকলেস, চুড়ি এবং হিরের আংটি। এই গ
কলকাতা বিমানবন্দরের চত্বরে বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়না উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গয়নার মধ্যে রয়েছে একাধিক সোনার চেন, নেকলেস, চুড়ি এবং হিরের আংটি। এই গয়নার মোট মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ গয়না কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে NSCBI এয়ারপোর্ট থানার পুলিশ। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
















