রেলের নতুন সিদ্ধান্তে আরএসি যাত্রীদের জন্য বেডরোল সুবিধা
ভারতীয় রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার থেকে আরএসি টিকিটধারী যাত্রীরাও বেডরোল সুবিধা পাবেন। অর্থাৎ, এসি কোচে যা
ভারতীয় রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার থেকে আরএসি টিকিটধারী যাত্রীরাও বেডরোল সুবিধা পাবেন। অর্থাৎ, এসি কোচে যাঁদের টিকিট আরএসি অবস্থায় থাকবে, তাঁরা কম্বল, চাদর এবং বালিশ পাবেন। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, আরএসি টিকিট থাকলে বেডরোল পাওয়া যায় না। এই সমস্যার সমাধান করতে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
৪ আগস্ট, মঙ্গলবার ভারতীয় রেল একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, এসি চেয়ার কার ছাড়া অন্যান্য সব এসি কোচের আরএসি যাত্রীরা সম্পূর্ণ বেডরোল কিট পাবেন। রেলের বিভিন্ন জোন থেকে বেডরোল সম্পর্কিত অভিযোগ আসছিল। এর আগেও রেল এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এবার রেলমন্ত্রক পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, প্রয়োজনীয় সব বিভাগকে এই বিষয়ে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, আরএসি অর্থাৎ রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন টিকিটে দুই যাত্রী নিজেদের মধ্যে আসন ভাগ করে নেন, তবে তাঁদের বসার জায়গা নিশ্চিত থাকে না। সাধারণত একটি পাশের নিচের বার্থে জায়গা হয়। এবার সেই সকল যাত্রীরা বেডরোল পাবেন বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।










