হলদিয়ায় পাইপলাইনের গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
পশ্চিমবঙ্গের হলদিয়ার ভবানীপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পাইপলাইনের কাজের জন্য খোঁড়া গর্তে পড়ে শিশুটি প্রাণ হারায়। স্থানীয়
পশ্চিমবঙ্গের হলদিয়ার ভবানীপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পাইপলাইনের কাজের জন্য খোঁড়া গর্তে পড়ে শিশুটি প্রাণ হারায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি খেলতে খেলতে হঠাৎ গর্তে পড়ে যায় এবং গর্তে জমে থাকা পানির কারণে আর উঠে আসতে পারেনি। পরে খোঁজাখুঁজি করে শিশুটিকে গর্তে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।












