স্বাধীনতা দিবসে ভাষণ দেওয়ার প্রস্তাব পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজ্য বিজেপি দল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে নতুন সরকারে
রাজ্য বিজেপি দল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে বিজেপি।
বিজেপি সূত্রে জানা গেছে, এই প্রস্তাব দুদিন আগেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের মতে, সরকার গঠনের পর রাজ্যবাসীর প্রত্যাশা বেড়েছে। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা থেকে প্রশাসনিক সংস্কার—এই সব ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার কী হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। স্বাধীনতা দিবসের ভাষণ সেই বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে।
বিজেপির এক নেতা জানান, এটি শুধু শুভেচ্ছাবার্তা নয়, বরং নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরার একটি সুযোগ। প্রস্তাবে আরও বলা হয়েছে, সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই স্বাধীনতা দিবসে বার্তা দেন। গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের নির্দিষ্ট বার্তা দেননি। নতুন সরকার সেই প্রথা চালু করুক।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে।













