অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণে সরকারের দিনক্ষণ ঘোষণা
অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এই মাসেই ন্যায্য প্রাপকদের কাছে পৌঁছাবে বলে সরকার জানিয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন গরমিল ধরা পড়ায় বিডিও স
অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এই মাসেই ন্যায্য প্রাপকদের কাছে পৌঁছাবে বলে সরকার জানিয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন গরমিল ধরা পড়ায় বিডিও স্তরে পূর্ণাঙ্গ সমীক্ষা করা হচ্ছে। ১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন। তবে ভুল তথ্য দিলে বা অযোগ্যদের টাকা দেওয়া হবে না। বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের অনুষ্ঠানে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এই তথ্য জানান। তিনি প্রশ্ন তোলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষকের স্ত্রী বা যারা কর দেন তাদের স্ত্রী কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? যাতে ন্যায্য প্রাপকরা বঞ্চিত না হন সে ব্যাপারে সচেতনতার বার্তাও দেন মন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, অনলাইনে আবেদন পূরণের সময় অনেকেই মিথ্যা তথ্য দিয়েছেন। এমনকি, যোগ্যরাও সাইবার ক্যাফের মাধ্যমে করায় তথ্যে ভুল হয়েছে। কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে ব্যাংক-লিংকেও। সেই সবই খতিয়ে দেখতে বিডিও অফিসকে সমীক্ষা ও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।












