মুসাফির ক্যাফে সিজন ২: অসম্পূর্ণ প্রেমের গল্পে নতুন মোড়
মুসাফির ক্যাফে সিরিজের প্রথম সিজন মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্পর্কের জটিল ধাঁধা ও প্রাক্তন-বর্তমানের টানাপোড়েনের গল্পে দর্শকরা মুগ
মুসাফির ক্যাফে সিরিজের প্রথম সিজন মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্পর্কের জটিল ধাঁধা ও প্রাক্তন-বর্তমানের টানাপোড়েনের গল্পে দর্শকরা মুগ্ধ হয়েছিলেন। এই জনপ্রিয়তার কারণেই নেটফ্লিক্স এবার সিরিজের দ্বিতীয় সিজনের প্রোমো প্রকাশ করেছে। তবে এই সিজনে থাকছে বড় চমক।
অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি চন্দর চরিত্রে অভিনয় করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে মুসাফির ক্যাফে সিজন ২-এর গল্পে নতুন মোড় আসতে চলেছে। প্রোমোতে দেখা গেছে চন্দর, সুধা এবং প্রীতির সম্পর্কের সমীকরণ। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে যে অসম্পূর্ণ প্রেমের গল্প সম্পূর্ণ করতে ফিরছে সিরিজের দ্বিতীয় মরশুম।
প্রথম সিজনের শেষে দ্বিতীয় সিজনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নতুন প্রোমোতে মহিমা মাকওয়ানা, বেদিকা পিন্টো এবং বিক্রান্ত ম্যাসি দর্শকদের চমক দিয়েছেন। মহিমা বলেছেন, "আপনাদের এত ভালোবাসা পাওয়ার পর কি গল্পটা এখানেই শেষ করে দেওয়া যায়?" উত্তরে বেদিকা বলেন, "গল্প তো কখনো শেষ হয় না।" বিক্রান্ত যোগ করেন, "গল্প শুধু মাঝে মাঝে সাময়িক বিরতি নেয়।"
পরিচালক রুচির অরুণও উচ্ছ্বসিত। তিনি বলেন, "অনুরাগীদের মতো আমিও এই চরিত্রগুলোকে বিদায় জানাতে প্রস্তুত ছিলাম না। দর্শকের এই ভালোবাসাই বলে দেয় যে, গল্পটা এই শুরু হল।" যারা প্রথম সিজনকে আপন করে নিয়েছিলেন, তাদের জন্য মুসাফির ক্যাফে সিজন ২ ভালোবাসার বার্তা নিয়ে আসছে।













