আগামী ৭ অগস্ট থেকে কলকাতায় শুরু থাই ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতায় সিনেমাপ্রেমীদের জন্য আসছে থাই ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ৭ অগস্ট থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ৯ অগস্ট পর্যন্ত। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাতটি
কলকাতায় সিনেমাপ্রেমীদের জন্য আসছে থাই ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ৭ অগস্ট থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ৯ অগস্ট পর্যন্ত। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাতটি নির্বাচিত সিনেমা এই উৎসবে প্রদর্শিত হবে। ইংরেজি সাবটাইটেল সহ এই সিনেমাগুলি দেখার সুযোগ পাবেন দর্শকরা। থাইল্যান্ডের বিভিন্ন স্থান বাঙালিদের কাছে জনপ্রিয় পর্যটন গন্তব্য হওয়ায়, রয়্যাল থাই কনস্যুলেট জেনারেল ইন কলকাতা এই উৎসবের আয়োজন করেছে।












