ইমরান হাশমির প্রত্যাবর্তন: মুক্তি পেল আওয়ারাপন ২-এর ট্রেলার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ইমরান হাশমি অভিনীত আওয়ারাপন ২-এর ট্রেলার। ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা আওয়ারাপনের সিক্যুয়েল হিসেবে নির্মিত এই ছবিতে ইমরান
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ইমরান হাশমি অভিনীত আওয়ারাপন ২-এর ট্রেলার। ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা আওয়ারাপনের সিক্যুয়েল হিসেবে নির্মিত এই ছবিতে ইমরান হাশমি আবারও শিবম পণ্ডিতের ভূমিকায় ফিরে এসেছেন। ট্রেলারটি অ্যাকশন এবং আবেগের সমন্বয়ে তৈরি, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই আইকনিক গান 'তেরা মেরা রিশতা'। ২০০৭ সালের মূল ছবির ট্র্যাজিক সমাপ্তিকে নতুনভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে যে শিবম পণ্ডিত আসলে মারা যাননি, বরং প্রতিশোধ নেওয়ার জন্য আড়ালে বেঁচে ছিলেন। এই ট্রেলার ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।


















