রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে মহিলাদের জন্য হেলমেট বিতরণ

বার্নপুরে বুধবার, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহিলাদের জন্য একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেন। এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন মহিলা বাইক ও স্কুটি
বার্নপুরে বুধবার, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহিলাদের জন্য একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেন। এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন মহিলা বাইক ও স্কুটি চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেওয়া হয়। মন্ত্রী জানান, পথ নিরাপত্তা বজায় রাখতে এবং দুর্ঘটনা রোধে সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মহিলারা বর্তমানে কর্মক্ষেত্রে এবং পরিবারের প্রয়োজনে বাইক বা স্কুটি ব্যবহার করছেন। কিন্তু অনেক সময় উপযুক্ত হেলমেট না পরার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি উল্লেখ করেন, পুলিশের জরিমানা এবং ট্রাফিক আইনের কড়াকড়ির কারণে সকলেরই হেলমেট পরা উচিত।
এদিন এক মহিলা হেলমেট হাতে পেয়ে জানান, হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে তারা সচেতন। এটি শুধু পুলিশের ভয়ে নয়, বরং নিজেদের জীবন রক্ষার জন্য কতটা জরুরি, তা এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট হয়েছে।








