ট্রাম্পের গলফ কোর্সে অস্ত্রসহ সন্দেহভাজন গ্রেপ্তার, ইরানের হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানের হুমকির মধ্যে ক্যালিফোর্নিয়ায় তার গলফ কোর্সের বাইরে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানের হুমকির মধ্যে ক্যালিফোর্নিয়ায় তার গলফ কোর্সের বাইরে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের মতে, ওই ব্যক্তির কাছ থেকে প্রচুর কার্তুজ এবং তার গাড়ি থেকে একটি গুলিভরা পিস্তল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, রিপাবলিকান ন্যাশনাল কমিটির একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্পের ওই গলফ কোর্সে যাওয়ার কথা ছিল। তবে ট্রাম্প সেখানে পৌঁছানোর আগেই পুলিশ গলফ কোর্সের কাছে ৩৮ বছর বয়সী জেনিন জন টেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার পকেট থেকে ১৬ রাউন্ডের একটি গুলি ভরা ম্যাগাজিন এবং তার গাড়ি থেকে একটি গুলিভরা পিস্তল উদ্ধার করা হয়। এরপর তদন্তকারীরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ম্যাগাজিন, গুলি, বডি আর্মার এবং সন্দেহজনক নথিপত্রসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের উপর হামলার ঝুঁকি বেড়েছে। ইরান একাধিকবার ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে এবং তেহরান ট্রাম্পের মাথার দামও ঘোষণা করেছে। সম্প্রতি ইরানের তরফে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে ট্রাম্পের স্ত্রী ও তার পরিবারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে গলফ কোর্সে অস্ত্রসহ যুবকের গ্রেপ্তারের ঘটনা মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়েছে।
উল্লেখ্য, এর আগে একাধিকবার প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ার এক সমাবেশে তার উপর প্রথম হামলার ঘটনা ঘটে, যেখানে একটি গুলি তার কান ভেদ করে চলে যায়। এরপর ওই বছরের ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার একটি গলফ কোর্সে লুকিয়ে থাকা এক হামলাকারীকে পাকড়াও করা হয়। চলতি বছরের ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে তার ওপর তৃতীয়বারের মতো হামলা হয়।
















