টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে এসটিএফের তল্লাশি, মাটির নিচে লুকানো সম্পত্তির খোঁজ
বীরভূমের পাথর মাফিয়া মহম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নতুন মোড় এসেছে। বুধবার সকালে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক
বীরভূমের পাথর মাফিয়া মহম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নতুন মোড় এসেছে। বুধবার সকালে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং জেলা পুলিশের বিশেষ দল যৌথভাবে তল্লাশি চালায়। পাঁড়ুই থানার অন্তর্গত এই বাড়িতে প্রায় নয় ঘণ্টা ধরে তল্লাশি চলে।
তদন্তের মূল উদ্দেশ্য ছিল টুলু মণ্ডলের শ্যালক মহম্মদ সামসুল আলম ওরফে মিন্টু শেখের সম্পদের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করা। বাড়ির প্রতিটি অংশে অত্যাধুনিক মেটাল ডিটেক্টর ব্যবহার করে তল্লাশি চালানো হয়। তবে উল্লেখযোগ্য কিছু উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
টুলু মণ্ডলের শ্বশুর নুরুল হক পেশায় ধান ব্যবসায়ী হলেও তাঁর দুই ছেলে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রের দাবি। নুরুল হকের মেয়ে ফিরোজা বিবি ওরফে মীনা বেগমের সঙ্গে মহম্মদবাজারের বাসিন্দা টুলু মণ্ডলের বিয়ে হয়েছিল।
বুধবার সকালে বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখের নেতৃত্বে এসটিএফ ও বীরভূম পুলিশের বিশেষ দল প্রথমে টুলুর খুড়শ্বশুরের ছেলে মহম্মদ নজরুল ইসলামের বাড়িতে পৌঁছায়। সেখানে আলমারি, খাটের তলা, ড্রয়ার-সহ বাড়ির বিভিন্ন অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তল্লাশি শেষে নজরুল ইসলাম জানান, তাঁর বাড়ি থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
















