বনাঞ্চলের সুরক্ষায় সশস্ত্র পুলিশ মোতায়েনের পরিকল্পনা রাজ্যের

রাজ্যের বনাঞ্চলগুলির সুরক্ষায় এবার সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত বনাঞ্চলগুলির সুরক্ষায় অন্তত ৫০০ প
রাজ্যের বনাঞ্চলগুলির সুরক্ষায় এবার সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত বনাঞ্চলগুলির সুরক্ষায় অন্তত ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। বনকর্মী নিয়োগ না হওয়া পর্যন্ত এই পুলিশ কর্মীদের ডেপুটেশনে রাখতে চায় বনদপ্তর। এই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বন দপ্তর। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ এই তথ্য জানিয়েছেন।
রাজ্য পুলিশে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, নতুন নিয়োগ পাওয়া পুলিশ কর্মীদের একটি অংশকে বনাঞ্চলের সুরক্ষায় মোতায়েনের কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশ থেকে শুরু করে একাধিক শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, "আমরা রাজ্য পুলিশের কাছ থেকে বনাঞ্চলের সুরক্ষার জন্য ৫০০ পুলিশ কর্মী চাইবো। রাজ্য পুলিশের কনস্টেবল ও এসআইদের ডেপুটেশনে নিতে চাই আমরা। নতুন বনকর্মী নিয়োগ না হওয়া পর্যন্ত এই সশস্ত্র পুলিশ কর্মীদের বনাঞ্চলের সুরক্ষায় রাখা হবে। ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাব পাঠিয়েছি। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিললেই আমরা এই ব্যবস্থা কার্যকর করবো। কারণ বন দপ্তরের প্রচুর শূন্যপদ ফাঁকা হয়ে রয়েছে। আমাদের নিয়োগ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মী দিয়ে বনাঞ্চলের সুরক্ষা সুনিশ্চিত করতে চাইছি আমরা।"
বলে রাখা প্রয়োজন, গোটা রাজ্যে বিভিন্ন বনাঞ্চলে বনদপ্তরের বিভিন্ন পদ ফাঁকা হয়ে রয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের আমল থেকে সেই সমস্ত শূন্যপদে নিয়োগ হয়নি। যদিও রাজ্যে মসনদে পালাবদলের পর থেকেই পরিস্থিতিতে পরিবর্তন আসছে।






