তসলিমা নাসরিনের বিতর্কিত মন্তব্য: মাদ্রাসা নিয়ে ব্যাখ্যা দিলেন লেখিকা

কলকাতা: বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি মাদ্রাসা বন্ধের পক্ষে সওয়াল করেছেন এবং অভিযোগ করেছেন যে, সেখানে জিহাদি তৈরি হচ্ছে। এই মন্তব্যের পর ব্যাপক আলোচনা
কলকাতা: বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি মাদ্রাসা বন্ধের পক্ষে সওয়াল করেছেন এবং অভিযোগ করেছেন যে, সেখানে জিহাদি তৈরি হচ্ছে। এই মন্তব্যের পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে প্রশ্ন উঠেছে তিনি কি ভারতের মাদ্রাসাগুলো নিয়ে এই মন্তব্য করেছেন। অবশেষে তসলিমা স্পষ্ট করেছেন যে, তিনি ভারতের মাদ্রাসা নিয়ে কিছু বলেননি কারণ, তাঁর ভারতের মাদ্রাসা সম্পর্কে কোনও ধারণা নেই। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তসলিমা লেখেন, 'মাদ্রাসা সম্পর্কে আমি যে মন্তব্য করেছি, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে। ভারতের মাদ্রাসার বাস্তবতা সম্পর্কে আমার কোনও ধারণা নেই; তাই ভারতের মাদ্রাসা নিয়ে আমি কোনও মন্তব্যও করিনি।' তিনি আরও জানান, কিছু সংবাদমাধ্যম তাঁর বক্তব্যকে ভুলভাবে ভারতের মাদ্রাসা সম্পর্কে মন্তব্য হিসেবে প্রচার করছে। তসলিমা তাঁর মন্তব্যের একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে তিনি বলেন, 'বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয়, মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ, অনেকসময় দেখা যায়, মাদ্রাসাগুলোয় জিহাদি তৈরি হচ্ছে।' তিনি উল্লেখ করেন যে, 'মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মাদ্রাসাগুলো না হয়ে সব সেক্যুলার স্কুল হয়ে হওয়া উচিত।' তসলিমা আরও বলেন, 'প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলোও জিহাদি তৈরির কারখানা।' তিনি কলকাতায় গত কয়েকদিন ছিলেন এবং এদিন সকালে তিলোত্তমা ছাড়েন, তবে ফের আসবেন বলে জানিয়েছেন।






