বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন তসলিমা নাসরিন

দীর্ঘ দুই দশক পর কলকাতায় এসে মানুষের ভালোবাসায় আপ্লুত হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় পা রাখার পর বিভিন্ন স্থানে সংবর্ধনা পেয়েছেন তিনি। বুধব
দীর্ঘ দুই দশক পর কলকাতায় এসে মানুষের ভালোবাসায় আপ্লুত হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় পা রাখার পর বিভিন্ন স্থানে সংবর্ধনা পেয়েছেন তিনি। বুধবার কলকাতা ছাড়ার সময় তসলিমা জানালেন, শীঘ্রই আবার কলকাতায় আসবেন। তবে তার ইচ্ছা বাংলাদেশেও ফিরে যাওয়ার। কিন্তু আপাতত তিনি ভারতে থাকবেন বলে জানিয়েছেন।
বিমানবন্দরে কলকাতা ছাড়ার সময় তসলিমা বলেন, '৩২ বছর ধরে আমি নির্বাসনে আছি। অবশ্যই বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু আমাকে ফিরতে দেওয়া হয় না। বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট রিনিউ করে না এবং সুইডিশ পাসপোর্টে ভিসা দেয় না।'
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তসলিমা স্পষ্টভাবে জানান, আপাতত তিনি ভারতে থাকবেন।






