সোশাল মিডিয়ায় অডিও-ভিডিও ক্লিপ প্রকাশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ

সুপ্রিম কোর্ট বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আদালতের অনুমতি ছাড়া কোনো অডিও বা ভিডিও ক্লিপ সোশাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। প্রধান বিচার
সুপ্রিম কোর্ট বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আদালতের অনুমতি ছাড়া কোনো অডিও বা ভিডিও ক্লিপ সোশাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশনা প্রদান করেছে। আদালত উল্লেখ করেছে যে, আগের নির্দেশে কোনো স্বীকৃত সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আদালতের এই নির্দেশনার উদ্দেশ্য হলো অন্তবর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি দূর করা। সংবাদ পরিবেশনে আপত্তি নেই, তবে সোশাল মিডিয়ায় অডিও-ভিডিও ক্লিপ প্রকাশের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া আবশ্যক।






