পাঞ্জাবে ৯ জঙ্গি গ্রেপ্তার, দিল্লিতে হামলার ছক ফাঁস

পাঞ্জাব পুলিশ সম্প্রতি একটি বড় সাফল্য অর্জন করেছে। তারা ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চারজন নাবালক। এই অভিযানে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ
পাঞ্জাব পুলিশ সম্প্রতি একটি বড় সাফল্য অর্জন করেছে। তারা ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চারজন নাবালক। এই অভিযানে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, পাকিস্তানের আইএসআই-এর নির্দেশে এই জঙ্গিরা কাজ করছিল। তাদের পরিকল্পনা ছিল দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁস আন্দোলনের সময় হামলা চালানোর।
পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, অমৃতসর কমিশনারেট পুলিশ আইএসআই মদতপুষ্ট দুটি জঙ্গি মডিউলের চক্রান্ত ফাঁস করেছে। ধৃতদের কাছ থেকে তিনটি পিস্তল, চারটি পেট্রোল বোমা এবং নয়টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থান থেকে সুখমান সিং এবং তার তিন নাবালক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ চলাকালে দিল্লির যন্তর মন্তরে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই মডিউলটিকে।
সুখমান সিং জেরায় স্বীকার করেছে যে, তারা আইএসআই-এর নির্দেশে কাজ করছিল এবং দিল্লিতে গিয়ে রেকিও করেছিল। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো থাকায় সেই মিশন বাতিল করতে হয়। উল্লেখ্য, অমৃতসরের তরণ তারণ থেকে দ্বিতীয় মডিউলের পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।






