দেশে প্লাস্টিকের নোট চালুর ঘোষণা, কবে বাতিল হবে কাগজের টাকা?

দেশে ছেঁড়া-ফাটা কাগজের নোট নিয়ে সমস্যার সমাধানে এবার নতুন উদ্যোগ গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (rbi)। বুধবার, rbi-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আগামী
দেশে ছেঁড়া-ফাটা কাগজের নোট নিয়ে সমস্যার সমাধানে এবার নতুন উদ্যোগ গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বুধবার, RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আগামী অর্থবর্ষের শুরুতেই বাজারে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক বা পলিমার নোট চালু করা হবে। এই উদ্যোগের ফলে কাগজের নোটের সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। কাগজের নোটের কারণে সাধারণ মানুষের মধ্যে যে অসুবিধা সৃষ্টি হচ্ছে, তা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গভর্নর আরও জানান, প্লাস্টিকের নোটগুলি দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব হবে। তবে, কবে থেকে কাগজের টাকা পুরোপুরি বাতিল হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।






