লাল চা তৈরির সঠিক পদ্ধতি: কখন চা-পাতা জলে দিতে হবে?

সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম লাল চা না হলে অনেকেরই দিন শুরু হয় না। অলস ভাব কাটানো কিংবা বিকেলের আড্ডায় আয়েশ করে চুমুক দেওয়া বাঙালির লাল চা-প্রেম সর্বজনবিদিত। ক
সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম লাল চা না হলে অনেকেরই দিন শুরু হয় না। অলস ভাব কাটানো কিংবা বিকেলের আড্ডায় আয়েশ করে চুমুক দেওয়া বাঙালির লাল চা-প্রেম সর্বজনবিদিত। কিন্তু বাড়িতে নিয়ম করে চা বানিয়েও কি দোকান বা ক্যাফের মতো সেই আদর্শ স্বাদ ও সুবাস মিলছে না? খাদ্য বিশেষজ্ঞদের মতে, লাল চা তৈরির স্বাদ ও গন্ধের প্রায় ৮০ শতাংশই নির্ভর করে সঠিক সময়ে জলে চা-পাতা দেওয়ার কৌশলের ওপর।
বেশিরভাগ মানুষই জল ফোটার পর তাতে চা-পাতা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে থাকেন, যা সম্পূর্ণ ভুল পদ্ধতি। এর ফলে চা তেতো হয়ে যায় এবং তার আসল গন্ধ নষ্ট হয়। তাহলে ঠিক কোন সময়ে জলে চা-পাতা দেওয়া উচিত?
চা বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শেফদের মতে, চা-পাতা কখনো ফুটন্ত জলের মধ্যে দিয়ে ফোটানো উচিত নয়। সঠিক পদ্ধতিটি হলো:
প্রথমে পরিষ্কার জলকে গ্যাসে ফুটতে দিন। জল যখন পুরোপুরি ফুটতে শুরু করবে এবং বড় বড় বুদবুদ দেখা দেবে, ঠিক তখনই গ্যাসের আইভ বা ওভেন বন্ধ করে দিন।





