নখের সাদা চাঁদ: স্বাস্থ্য সংকেত নাকি সাধারণ বিষয়?

অনেক মানুষের নখে সাদা দাগ (half moon on nails) দেখা যায়, যা সাধারণত ছোটবেলায় হাতের দিকে তাকালে নজরে আসে। এই দাগটি নিয়ে অনেকেই মজা করে বলেন, 'দেখ, আমার হাতে কটা
অনেক মানুষের নখে সাদা দাগ (Half Moon on Nails) দেখা যায়, যা সাধারণত ছোটবেলায় হাতের দিকে তাকালে নজরে আসে। এই দাগটি নিয়ে অনেকেই মজা করে বলেন, 'দেখ, আমার হাতে কটা চাঁদ উঠেছে!' কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রকৃত অর্থ বোঝা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অংশটির নাম লুনুলা (Lunula)। বিশেষজ্ঞ ডাক্তার মানসি নিগম সম্প্রতি জানিয়েছেন, এই সাদা অংশটি আসলে শরীরের ভেতরের অঙ্গগুলোর স্বাস্থ্যের সংকেত দেয়। বিশেষ করে হার্ট ও কিডনির কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকে এই চিহ্নে।
চিকিৎসকদের মতে, নখে সাদা আধখানা দাগ থাকা স্বাভাবিক। কারও নখে এটি স্পষ্ট দেখা যায়, আবার কারও নখে এটি এতটাই ছোট থাকে যে চোখে পড়ে না। তাই এটি না দেখতে পেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, শরীর সম্পূর্ণ সুস্থ থাকতে পারে।
কিন্তু চিন্তার বিষয় তখনই শুরু হয়, যখন এই সাদা অংশটি হঠাৎ করে ছোট হতে শুরু করে বা এর রং পরিবর্তিত হয়। ডাক্তার মানসি জানিয়েছেন, যাদের দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা রয়েছে, তাদের শরীরে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। রক্ত ঠিকভাবে না পৌঁছালে নখের বৃদ্ধির ওপর প্রভাব পড়ে এবং সাদা অংশটি হারিয়ে যেতে শুরু করে। একই ঘটনা হার্টের রোগীদের ক্ষেত্রেও ঘটে।
তবে নখের চেহারা দেখে রোগের বিচার করা বুদ্ধিমানের কাজ নয়। ডাক্তার মানসি স্পষ্টভাবে বলেছেন, যদি নখের রঙ বা আকারের পরিবর্তনের সঙ্গে পা ফুলে যায়, বুক ধড়ফড় করে, হাঁটাচলায় দম আটকে আসে বা অকারণে ক্লান্তি অনুভব হয়, তাহলে চিকিৎসকের কাছে দ্রুত যেতে হবে। এছাড়া অ্যানিমিয়া, থাইরয়েড বা সুগার অনিয়ন্ত্রিত থাকলেও নখের এই দাগ বদলে যেতে পারে।






