নবদ্বীপের লাল দই: ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন নিখুঁত স্বাদের মিষ্টি

নবদ্বীপের লাল দই, যা বাঙালির কাছে এক অতি প্রিয় মিষ্টি, তার স্বাদ ও রঙের জন্য বিখ্যাত। মাটির ভাঁড়ে জমাট বাঁধা এই দইয়ের লালচে রঙ ও মিষ্টি স্বাদ অনেকের মনেই প্রশ
নবদ্বীপের লাল দই, যা বাঙালির কাছে এক অতি প্রিয় মিষ্টি, তার স্বাদ ও রঙের জন্য বিখ্যাত। মাটির ভাঁড়ে জমাট বাঁধা এই দইয়ের লালচে রঙ ও মিষ্টি স্বাদ অনেকের মনেই প্রশ্ন জাগায়, কীভাবে এটি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, এই দইয়ের আসল রহস্য লুকিয়ে রয়েছে দুধের ঘন ক্ষীর বানানো এবং সঠিক উপায়ে চিনি পুড়িয়ে ক্যারামেল করার কৌশলে।
প্রথমে, ২ টেবিল চামচ টক দই পাতলা কাপড়ে বেঁধে জল ঝরিয়ে নিন। যে মাটির পাত্রে দই পাতবেন, সেটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর, ১ লিটার দুধ মাঝারি আঁচে বসিয়ে বারবার নাড়তে থাকুন যাতে তলায় ধরে না যায়। দুধ ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিন।
এরপর, অন্য একটি প্যানে আধা কাপ চিনি ও ২ টেবিল চামচ জল দিয়ে কম আঁচে গলতে দিন। চিনি গলে গাঢ় বাদামী বা লালচে রঙ হলে গ্যাস বন্ধ করুন। এবার ঘন করে রাখা দুধ থেকে কিছুটা দুধ এতে সাবধানে ঢেলে মিশিয়ে নিন।
এই লালচে মিশ্রণটি বাকি ঘন দুধের কড়াইতে ঢেলে দিন এবং সঙ্গে বাকি আধা কাপ চিনিও মিশিয়ে নিন। আরও ৫ মিনিট ফুটিয়ে নিলেই দুধে চমৎকার লাল রং চলে আসবে।






