মুতাহার আনাসের অট্টহাসি: ভাইরাল ভিডিওর পেছনের গল্প

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক যুবকের অট্টহাসির ভিডিও নিয়ে আলোচনার শেষ নেই। কানে হেডফোন লাগিয়ে অট্টহাসিতে ফেটে পড়া এই যুবক হলেন মুতাহার আনাস। কানাডার অন্ট
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক যুবকের অট্টহাসির ভিডিও নিয়ে আলোচনার শেষ নেই। কানে হেডফোন লাগিয়ে অট্টহাসিতে ফেটে পড়া এই যুবক হলেন মুতাহার আনাস। কানাডার অন্টারিওর টরেন্টোতে বসবাসকারী এই ভারতীয়-কানাডিয়ান কনটেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা দশ লাখের বেশি, আর ইউটিউবে প্রায় চল্লিশ লক্ষ। মুতাহারের ইউটিউব চ্যানেলের নাম 'Some Ordinary Games', যেখানে তিনি মূলত গেম ও প্রযুক্তি সংক্রান্ত ভিডিও পোস্ট করেন।
মুতাহারের অট্টহাসি কীভাবে ভাইরাল হলো? ২০১৬ সালে ইউটিউবে লাইভ গেম খেলার সময় তিনি হঠাৎ অদ্ভুত কায়দায় অট্টহাসি হেসে ওঠেন। সেই সময়ে তেমন কিছু না হলেও, পরবর্তীকালে এক ক্রিয়েটরের নজরে পড়ে সেই হাসি। এরপর শুধু হাসির অংশ কেটে ক্লিপটি পোস্ট করা হয়, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এখন যে কোনও মজার ভিডিওতে মুতাহারের সেই হাসির ক্লিপ প্রায়ই দেখা যায়।






