মালদহে তৃণমূল নেতার নেতৃত্বে প্রৌঢ়ের ওপর হামলা, তদন্তে পুলিশ

মালদহের কালিয়াচকের সুজাপুরে এক প্রৌঢ়ের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরিফ আলি এবং তাঁর সহযোগীরা এই
মালদহের কালিয়াচকের সুজাপুরে এক প্রৌঢ়ের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরিফ আলি এবং তাঁর সহযোগীরা এই হামলা চালিয়েছে। প্রৌঢ় ইসরাফিল শেখ ছাগলের খামার থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাত ও কান কেটে ফেলা হয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও ছোড়া হয়।
এই ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ইসরাফিল শেখকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের পরিবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল আমলে এলাকায় ভয়ের পরিবেশ ছিল। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।






