হাওড়ায় পাকা তাল পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
হাওড়ার অমড়াগড়ি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। রবিবার সকালে দিদির সঙ্গে ট্রাইসাইকেলে বসে থাকা অবস্থায় শিশুটির মাথার ওপ
হাওড়ার অমড়াগড়ি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। রবিবার সকালে দিদির সঙ্গে ট্রাইসাইকেলে বসে থাকা অবস্থায় শিশুটির মাথার ওপর আচমকা একটি পাকা তাল পড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরের পথে শিশুটির মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।






