দুর্গাপুরে স্কুল ছাত্রদের রক্ত বিক্রির অভিযোগে চাঞ্চল্য

দুর্গাপুরে একটি স্কুলের ছাত্রদের থেকে টাকা দিয়ে রক্ত নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দুর্গাপুর স্টিল টাউনশিপের ওই স্কুলের ছাত্রদের ২০০-৩০০ টাকা দিয়ে রক্ত ন
দুর্গাপুরে একটি স্কুলের ছাত্রদের থেকে টাকা দিয়ে রক্ত নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দুর্গাপুর স্টিল টাউনশিপের ওই স্কুলের ছাত্রদের ২০০-৩০০ টাকা দিয়ে রক্ত নেওয়া হত। নথিতে নাবালকদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হত বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছেন, আধার কার্ডের বয়স যাচাই না করেই কি রক্ত নেওয়া হত? এই বিষয়ে কয়েকজন অভিভাবক দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের সিপি প্রণব কুমার জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ তদন্ত করছে। জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুসও ঘটনার তদন্তের কথা জানিয়েছেন।






