দিঘার মাইতিঘাটে সমুদ্র থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ
புதுப்பிக்கப்பட்டது:

দিঘার মাইতিঘাটের কাছে বুধবার দুপুরে সমুদ্র থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় নুলিয়ারা সমুদ্রে দেহটি ভাসতে দেখে উদ্ধার করেন এবং দিঘা স্টেট জেনারেল
দিঘার মাইতিঘাটের কাছে বুধবার দুপুরে সমুদ্র থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় নুলিয়ারা সমুদ্রে দেহটি ভাসতে দেখে উদ্ধার করেন এবং দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এখনও পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। দিঘা থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, যার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






