ভাঙড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্ঘটনায় শিশুর গায়ে ফুটন্ত জল, এলাকায় উত্তেজনা

ভাঙড়ের স্বরূপনগর গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক শিশুর গায়ে ফুটন্ত জল পড়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, অঙ্গনওয়াড়ি কর্মী
ভাঙড়ের স্বরূপনগর গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক শিশুর গায়ে ফুটন্ত জল পড়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অনুপস্থিত থাকায় স্থানীয় এক মহিলা সেন্টারটি চালাচ্ছিলেন। রান্নার সময় ওই মহিলা ফুটন্ত জল কড়াই থেকে বাইরে ফেলতে গেলে একটি শিশু সামনে চলে আসে এবং তার গায়ে গরম জল পড়ে যায়। এতে শিশুটির চামড়া ঝলসে যায় এবং বর্তমানে সে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।






