বারাসতে ফুটপাথ দখলমুক্ত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ
বারাসত শহরের কেএনসি রোডে ফুটপাথ দখল নিয়ে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া, পুলিশ সুপার জে মার্সি এবং বারাসতের বিধায়ক শংকর
বারাসত শহরের কেএনসি রোডে ফুটপাথ দখল নিয়ে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া, পুলিশ সুপার জে মার্সি এবং বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। তারা ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাথ ও সরকারি জমির অংশ খালি করার নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেএনসি রোডের ফুটপাথের বড় অংশ দখল করে অস্থায়ী ব্যবসা চলছে। কিছু স্থায়ী দোকানও সরকারি জমির অংশ ব্যবহার করছে। এর ফলে পথচারীদের রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছে, যা যানজট এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। এই রাস্তাটি জেলা প্রশাসনিক ভবন, জেলা আদালতসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে যাওয়ার প্রধান পথ হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়।
পরিদর্শনের সময় প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাথ ও সরকারি জমির অংশ খালি করতে হবে। নির্দেশ অমান্য করা হলে উচ্ছেদ অভিযান চালানো হবে।
জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া বলেন, "ফুটপাথ ব্যবহার করার অধিকার সাধারণ মানুষের কিন্তু ফুটপাথ দখল করে ব্যবসা চলছে। ফলে শহরের যানজট বাড়ছে এবং সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।" বিধায়ক শংকর চট্টোপাধ্যায় বলেন, "ফুটপাথ জুড়ে জবরদখল মুক্ত করতে তৃণমূলের সরকার কোনও পদক্ষেপ নেয়নি, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে সরকারি জায়গা ব্যবহার করে ব্যবসা চালানো যাবে না।"





