অগ্নিমিত্রা পালের উদ্যোগে আসানসোলে মহিলাদের হেলমেট বিতরণ

আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রায়
আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২০০ জন মহিলা বাইক ও স্কুটি চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেওয়া হয়।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পথনিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, কেবল সরকারের ওপর নির্ভর না করে সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া উচিত। বর্তমানে মহিলারা কর্মক্ষেত্রে সমানভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন এবং নিত্যদিনের প্রয়োজনে স্কুটি বা বাইক ব্যবহার করছেন। কিন্তু অনেক সময় উপযুক্ত হেলমেট না পরার কারণে পথদুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটে।
মন্ত্রী আরও বলেন, পুলিশের জরিমানা এবং ট্রাফিক আইনের কড়াকড়ির ভয়ে নয়, বরং নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরা উচিত। এদিন এক মহিলা হেলমেট হাতে পেয়ে জানান, হেলমেট পরার গুরুত্ব আমরা জানি এবং এটি শুধু ট্রাফিক আইন এড়ানোর জন্য নয়, নিজের নিরাপত্তার জন্যও অত্যন্ত জরুরি।






