শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেকের সঠিক পদ্ধতি ও উপকরণ

শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার প্রথা বহু প্রাচীন। এই মাসে শিবভক্তরা মহাদেবের বিশেষ কৃপা লাভের আশায় শিবলিঙ্গে জলাভিষেক করেন। শাস্ত্র মতে, শিবলিঙ্গে জল ঢালার সময
শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার প্রথা বহু প্রাচীন। এই মাসে শিবভক্তরা মহাদেবের বিশেষ কৃপা লাভের আশায় শিবলিঙ্গে জলাভিষেক করেন। শাস্ত্র মতে, শিবলিঙ্গে জল ঢালার সময় কিছু নির্দিষ্ট উপকরণ মেশানো উচিত। এতে পূণ্য দ্বিগুণ হয়। জলাভিষেকের জলে মধু, চন্দন, দুধ, গঙ্গাজল এবং বেলপাতা মেশানো বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। মধু মেশালে জীবনে মিষ্টতা আসে, চন্দন ঠান্ডা রাখে, দুধ পবিত্রতা বৃদ্ধি করে, গঙ্গাজল পাপ মোচন করে এবং বেলপাতা মহাদেবের প্রিয়। এই উপকরণগুলি মিশিয়ে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের কৃপা লাভ করা সম্ভব হয়।










