NEET-UG পরীক্ষায় আসছে বড় পরিবর্তন, JEE-এর মতো হতে পারে পদ্ধতি

neet-ug পরীক্ষার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র। মেডিক্যাল ভর্তি পরীক্ষাটি ভবিষ্যতে jee (joint entrance examination)-এর মতো দুই ধাপে অনু
NEET-UG পরীক্ষার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র। মেডিক্যাল ভর্তি পরীক্ষাটি ভবিষ্যতে JEE (Joint Entrance Examination)-এর মতো দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে। বুধবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কেন্দ্রীয় সরকার এই তথ্য প্রকাশ করেছে। বর্তমানে প্রচলিত পেন-অ্যান্ড-পেপার পদ্ধতির পরিবর্তে কম্পিউটার বেসড টেস্ট (CBT) চালুর বিষয়েও আলোচনা চলছে। এই পরিবর্তনগুলি শিক্ষার্থীদের জন্য পরীক্ষার পদ্ধতিকে আরও সহজ এবং কার্যকরী করার লক্ষ্যে নেওয়া হচ্ছে। কেন্দ্রের এই উদ্যোগের ফলে NEET-UG পরীক্ষার প্রক্রিয়া আধুনিকায়নের দিকে এক পদক্ষেপ এগিয়ে যাবে।











