রাজপাল যাদবের পৈতৃক বাড়ি নিলামে উঠতে চলেছে, ১৬.৬১ কোটি টাকার ঋণ পরিশোধে ব্যর্থতা

বলিউড অভিনেতা রাজপাল যাদবের পৈতৃক বাড়ি নিলামে উঠতে চলেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩৪ দিনের মধ্যে ১৬.৬১ কোটি টাকার ঋণ পরিশোধ না করলে শাহজাহানপুরের বাড
বলিউড অভিনেতা রাজপাল যাদবের পৈতৃক বাড়ি নিলামে উঠতে চলেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩৪ দিনের মধ্যে ১৬.৬১ কোটি টাকার ঋণ পরিশোধ না করলে শাহজাহানপুরের বাড়িটি নিলামে তোলা হবে। রাজপাল যাদবের বিরুদ্ধে ৯ কোটির চেক বাউন্স মামলার অভিশাপ এখনও পিছু ছাড়েনি। জুলাই মাসের গোড়ায় আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল। এই ঘটনার ২৭ দিনের মধ্যে আবার নতুন বিপদের সম্মুখীন হলেন তিনি।
রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরীর নামে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই শাখা থেকে ঋণ নেওয়া হয়েছিল। যদিও দুই বছর আগে রাজপালকে সতর্ক করে পৈতৃক বাড়ির নিলামের নোটিশ দেওয়া হয়েছিল, তখন তিনি ব্যাংকের সঙ্গে সমঝোতা করেছিলেন। কিন্তু পরবর্তীতে ঋণ শোধ করতে ব্যর্থ হওয়ায় এবার আবার নিলামের নোটিস ঝোলানো হয়েছে।
রাজপালের বড় ভাই শ্রীপাল যাদব জানিয়েছেন, "এটা পুরনো বিষয়, ঋণ পরিশোধের বিষয়ে ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই সমাধান হয়ে যাবে। বর্তমানে সম্পত্তি নিলামের মতো কোনও পরিস্থিতি নেই।" তবে, খবর অনুযায়ী, সম্প্রতি শাহজাহানপুরে ছোটে পণ্ডিতের বাড়িতে নিলামের নোটিস সাঁটানো হয়েছে। রাজপাল যাদব বর্তমানে ধার-দেনায় জর্জরিত অবস্থায় রয়েছেন।


















